সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক বেলাল আহমদ

লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক বেলাল আহমদ

লামা (বান্দরবান): বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার লামা উপজেলা প্রতিনিধি মো. তৈয়ব আলী। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলাকাগজ ও সাঙ্গু পত্রিকার স্টাফ রিপোর্টার বেলাল আহমদ।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় লামা উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাধারণ নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে দুটি পদের বিপরীতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক ও দৈনিক কর্ণফুলি প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন এম. বশিরুল আলম (দৈনিক সুপ্রভাত বাংলাদেশ) ও সাংগঠনিক সম্পাদক, লামা প্রেস ক্লাব এবং নুর মোহাম্মদ মিন্টু (দৈনিক বাংলা) ও সভাপতি, লামা সাংবাদিক ফোরাম।

নির্বাচনে ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি পদে মো. তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক পদে বেলাল আহমদ নির্বাচিত হন।

কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ শামছুদ্দোহা (দৈনিক ইনকিলাব, লামা প্রতিনিধি), সহ-সভাপতি মো. আবুল কাসেম (দৈনিক ডেসটিনি, বান্দরবান জেলা প্রতিনিধি), সৈয়দ মো. আবুল কালাম আজাদ (স্টাফ রিপোর্টার, দৈনিক সংবাদ দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (দৈনিক যুগ-যুগান্তর, লামা প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক কে এইচ মহসিন (দৈনিক ইনফো বাংলা, লামা প্রতিনিধি), নির্বাহী সদস্য মো. ইলিয়াছ আরমান (দৈনিক যুগান্তর, বান্দরবান দক্ষিণ) এবং সদস্য আব্দুল হামিদ সজিব (দৈনিক আজকের কক্সবাজার, লামা প্রতিনিধি)।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নবনির্বাচিত এই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

এদিকে রিপোর্টার্স ক্লাবের নির্বাচন পরিদর্শন করেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মো. করিম (বি.কম), লামা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি (দৈনিক সংগ্রাম প্রতিনিধি) মোহাম্মদ শাহনেওয়াজ এবং সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম। এ সময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *