সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে ৪টি কারখানায় অভিযান: ১৫০০ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

দোহারে ৪টি কারখানায় অভিযান: ১৫০০ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় অবৈধ ‘চায়না দুয়ারী’ জাল তৈরি ও ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। সোমবার এই অভিযানে চারটি অবৈধ উৎপাদন কারখানা থেকে আনুমানিক ১,৫০০ পিস নিষিদ্ধ জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দোহার উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত চারটি জাল উৎপাদন কারখানায় তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় সরকার ঘোষিত নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

অভিযানকালে উপস্থিত ছিলেন ফিশারিজ কোয়ারান্টাইন অফিসার মো. কামরুল হাসান সরকার, দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নী এবং সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল আলম।

আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন কোস্টগার্ডের পাগলা ও পদ্মা স্টেশনের সদস্যরা।

অভিযান শেষে জব্দ করা ১,৫০০ পিস ‘চায়না দুয়ারী’ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য কর্মকর্তারা জানান, মৎস্যসম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ক্ষতিকর জালের উৎপাদন ও ব্যবহার রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার ও অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *