সর্বশেষ :
20 Oct 2026, Tue

পলাশবাড়ীতে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

পলাশবাড়ীতে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপির মহদীপুর নামাপাড়া এলাকায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটে ১১ এপ্রিল শনিবার রাত ১১টায় মহদীপুর গ্রামে।

এলাকাবাসী জানায়, মহদীপুর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে ভ্যানচালক সুলতান প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় গোয়ালঘরে থাকা ২টি গরু, ৪টি ছাগল, ২টি অটোরিকশা (ভ্যান)সহ ৩টি ঘর মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ভস্মীভূত হয়।

পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তারা আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *