সর্বশেষ :
20 Oct 2026, Tue

মুন্সীগঞ্জের গর্ব সাফজয়ী গোলরক্ষক রাফিজকে জেলা প্রশাসনের সংবর্ধনা

মুন্সীগঞ্জের গর্ব সাফজয়ী গোলরক্ষক রাফিজকে জেলা প্রশাসনের সংবর্ধনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বাংলাদেশ জাতীয় দলের কৃতি গোলরক্ষক এস. পি. রাফিজকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার এই কৃতি সন্তানের হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সাফ টুর্নামেন্টে রাফিজের অসাধারণ নৈপুণ্য ও সাহসিকতা বাংলাদেশের ঐতিহাসিক এই জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক রাফিজের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে আরও নিবিড় অনুশীলনের মাধ্যমে দেশের জন্য গৌরব বয়ে আনার আহ্বান জানান। এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাফিজকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব); শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি); হাছিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীনগর; খাদিজা পারভীন, জেলা ক্রীড়া কর্মকর্তা।

এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত থেকে সাফজয়ী এই কৃতী খেলোয়াড়কে অভিনন্দন জানান। বক্তারা আশা প্রকাশ করেন, রাফিজের এ সাফল্য স্থানীয় তরুণ ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *