সর্বশেষ :
20 Oct 2026, Tue

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ব্যর্থ: উত্তেজনা বাড়ার আশঙ্কা

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ব্যর্থ: উত্তেজনা বাড়ার আশঙ্কা

আন্তর্জাতিক: দীর্ঘ প্রতীক্ষা ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কোনো ইতিবাচক ফল ছাড়াই শেষ হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এ বৈঠকে উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা আপাতত ম্লান হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, তেহরান ওয়াশিংটনের দেওয়া ‘শেষ ও সর্বোত্তম প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছে। প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব সীমিত করার বিনিময়ে আংশিক নিষেধাজ্ঞা শিথিলের কথা ছিল।

অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’কে ব্যর্থতার জন্য দায়ী করে। তেহরান জানায়, সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভবিষ্যতে চুক্তি ভঙ্গ না করার নিশ্চয়তা চাইলেও যুক্তরাষ্ট্র এ বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে পারেনি।

বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের সামনে চাপ বাড়ানো বা নতুন করে আলোচনা শুরুর দুই পথ খোলা রয়েছে।

এদিকে, আলোচনার ব্যর্থতার মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ইসরায়েলের লেবাননে হামলা ও হিজবুল্লাহর বিক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এ অচলাবস্থা বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা এবং পারস্য উপসাগরে নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে।

সূত্র: বিবিসি

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *