সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

পাঁচবিবিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম। রংপুর দর্শনার সুনামধন্য বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দীপ আই কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে চক্ষু শিবিরে একদল চিকিৎসক উপকারভোগীদের চক্ষু সেবা প্রদান করেন।

রবিবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু শিবিরে বিভিন্ন এলাকা থেকে আগত শত শত রোগীকে ফ্রি প্রাথমিক চিকিৎসা, চশমা ও ওষুধ প্রদান করা হয়। চোখের অপারেশন প্রয়োজন এমন রোগীদের সংস্থা নিজ উদ্যোগে রংপুর দর্শনায় অবস্থিত হেড অফিসে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করবে।

ছাত্রদল নেতা রাব্বিউল ইসলাম রকির সার্বিক সহযোগিতায় চক্ষু শিবিরে দীপ আই কেয়ারের চেয়ারম্যান মো. খাইরুল ইসলাম দীপু উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের, পৌর বিএনপির সাবেক নেতা সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেলসহ অনেকে।

চক্ষু শিবিরের উদ্বোধক ও প্রধান অতিথি বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, “উপজেলাবাসীর সুখে-দুঃখে পাশে আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। টাকার অভাবে যারা চিকিৎসা সেবা নিতে পারেন না, সমাজের গরিব অসহায় পরিবারের জন্য এমন কল্যাণকর কাজ চলমান থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *