সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ওয়ালটন প্লাজার পক্ষ থেকে সহায়তা প্রদান

লামায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ওয়ালটন প্লাজার পক্ষ থেকে সহায়তা প্রদান

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে ওয়ালটন প্লাজার পক্ষ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

গত ৪ মাস আগে লামা পৌরসভার চেয়ারম্যানপাড়ার পানির ট্যাংক এলাকার বাসিন্দা আব্দুর রহিম দুলাল ওয়ালটন প্লাজার মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তখন ওয়ালটন কর্তৃপক্ষ চিকিৎসার জন্য ১ লাখ টাকা সহায়তা প্রদান করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তার মৃত্যুর পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় আরও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়। এতে বিষয়টির সমাধান হয়।

কিন্তু বিষয়টি ওয়ালটন বাংলাদেশের কর্তৃপক্ষ অবগত হলে তারা ওই পরিবারের কথা বিবেচনা করে বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ১১টায় লামা ওয়ালটন প্লাজার মাধ্যমে নগদে আরও ২ লাখ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করে।

সহায়তার এই অর্থ নিহত আব্দুর রহিম দুলালের স্ত্রী রহিমা বেগমের হাতে তুলে দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, ওয়ালটন লোহাগাড়া প্লাজার ম্যানেজার আফলাত হোসেন, লামা প্লাজার ম্যানেজার নুর মোহাম্মদসহ অন্যান্যরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *