দোহার (ঢাকা): আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া বিশেষ উপহার দোহার উপজেলায় যথাযথভাবে বিতরণ করা হয়েছে। ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক তাঁর নির্বাচনী এলাকার জন্য বরাদ্দকৃত মোট ১০ লাখ টাকা থেকে দোহার উপজেলার জন্য ৫ লাখ টাকা বরাদ্দ প্রদান করেন।
এমপি খোন্দকার আবু আশফাকের সুনির্দিষ্ট নির্দেশনা ও তত্ত্বাবধানে দোহার উপজেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম উপস্থিত থেকে তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে সুশৃঙ্খলভাবে এ অর্থ বিতরণ করা হয়।
জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার হিসেবে প্রাপ্ত ১০ লাখ টাকা সমান দুই ভাগে বিভক্ত করে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়।
দোহার উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে এমপি খোন্দকার আবু আশফাক জানান, উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই সরকারের এই উদ্যোগ দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে।
বিতরণ কার্যক্রমে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

