সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে ‘চৈতাবাতর যুব সমাজ’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোহারে ‘চৈতাবাতর যুব সমাজ’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোহার (ঢাকা): পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকার দোহার উপজেলার অন্যতম মানবিক সংগঠন ‘চৈতাবাতর যুব সমাজ’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) ২৮ রমজান বাদ আসর উপজেলার নারিশা হুসাইনিয়া গোরস্থান প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংগঠনের পক্ষ থেকে বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ করে সংগঠনের চারজন নিয়মিত সদস্য, যারা ইহকাল ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন, তাদের রূহের মাগফিরাত ও পরকালীন শান্তি কামনায় গভীর শ্রদ্ধা ও দোয়া নিবেদন করা হয়। একই সঙ্গে কবরের আজাব থেকে মুক্তি এবং বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা এবং উপজেলার মেঘুলা মাদরাসার মুহতামিম মুফতী হাবিবুল্লাহ সাহেব।

দোয়া মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে উপস্থিত সকলের মাঝে তবারক ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *