সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে ব্র্যাক কর্তৃক গবাদি প্রাণীর বীমা দাবির অর্থ প্রদান

পাঁচবিবিতে ব্র্যাক কর্তৃক গবাদি প্রাণীর বীমা দাবির অর্থ প্রদান

পাঁচবিবি (জয়পুরহাট): স্বামী-সন্তান নিয়ে কোহিনুর বেগমের অভাবের সংসার। ভবিষ্যৎ জীবনে বিপদের কথা ভেবে কোহিনুর ব্র্যাক এনজিও থেকে ৪০ হাজার টাকা মূল্যের একটি গাভী কিনে বীমা করেন। হঠাৎ তার গাভীটি মারা গেলে ব্র্যাক কর্তৃপক্ষ গাভীটির মরণোত্তর বীমা দাবির ৩৬ হাজার টাকা প্রদান করেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নান্দাশ গ্রামে কোহিনুর বেগমের বাড়ি।

উক্ত বীমা দাবির আনুষ্ঠানিক সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মহির উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভুক্তভোগীর হাতে বীমা দাবির টাকা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. রোস্তম আলী, পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. গোলাম রব্বানী, জেলা সমন্বয়ক মো. আরিফুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক উজ্জ্বল কুমার সরকার ও মো. আলিমুজ্জামান, ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট মো. আব্দুল বারিক, এলাকা ব্যবস্থাপক মো. মোস্তফা জামান ও মো. নবীবুর রহমানসহ এলাকার শতাধিক নারী-পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *