আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন পেশাজীবী পরিষদের আয়োজনে পবিত্র রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাঁচবিবির লতীহাটি এলাকায় অবস্থিত দারুল ইসলাহ একাডেমি প্রাঙ্গণে শত শত রোজাদারের অংশগ্রহণে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এশিয়া মহাদেশের বৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ গোলাম কিবরিয়া মণ্ডল ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা মোঃ সুজাউল করিম, নায়েবে আমির মো. শফিকুল ইসলাম মাস্টার, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, পৌর সভাপতি মো. মোশারফ হোসেন এবং জামায়াত নেতা আবুল বাশারসহ অনেকেই।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

