সর্বশেষ :
19 Oct 2026, Mon

পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি

পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৯ মার্চ) ভোরে কাশিয়াবাড়ী বাজারে লাগা এ আগুনে প্রায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে এবং পরবর্তীতে তাদের সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *