বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এ কর্মসূচির আওতায় পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩৫ হাজার ৯৮৪টি দুস্থ ও অসহায় পরিবার এই সহায়তা পাচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার তালিকা প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তালিকা প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও প্রশাসকের নামে বরাদ্দকৃত চালের ছাড়পত্র প্রদান করা হবে।
ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক পরিবারের সংখ্যা অনুযায়ী চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের মধ্যে রয়েছে-
১ নং কিশোরগাড়ী ইউনিয়নে ৫ হাজার ৩৮৪টি,
২ নং হোসেনপুর ইউনিয়নে ৩ হাজার ৬৩৩টি,
৩ নং বরিশাল ইউনিয়নে ৪ হাজার ৩৯৭টি,
৪ নং মহদীপুর ইউনিয়নে ৫ হাজার ২০০টি,
৫ নং বেতকাপা ইউনিয়নে ৪ হাজার ৬৯৬টি,
৬ নং পবনাপুর ইউনিয়নে ৩ হাজার ৮৫২টি,
৭ নং মনোহরপুর ইউনিয়নে ৪ হাজার ২৭২টি,
৮ নং হরিনাথপুর ইউনিয়নে ৩ হাজার ১০টি, এবং পলাশবাড়ী পৌরসভায় ১ হাজার ৫৪০টি ভিজিএফ কার্ডধারী পরিবার।
সব মিলিয়ে উপজেলায় মোট ৩৫ হাজার ৯৮৪টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানা গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আব্দুস ছালাম বলেন, ঈদের আগে সুবিধাভোগী পরিবারের মধ্যে এসব চাল বিতরণ সম্পন্ন করা হবে, যাতে দরিদ্র মানুষ আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

