আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া উপশাখা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেলে আটাপাড়া রেলগেটে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আটাপাড়া উপশাখা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোখতারুজ্জামানের সভাপতিত্বে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুনির ভূঁইয়া।
এ সময় জেলা কমিটির দপ্তর সম্পাদক মো. রাশেদ, প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন, আটাপাড়া উপশাখা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সম্পাদক মো. নূরুন্নবী, কার্যকরী সদস্য মো. আফজাল হোসেন, আনিসুর রহমান ও মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

