মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র, সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব সদ্য প্রয়াত নূরুল মিল্লাতের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ (শনিবার) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আমোদপুরে হাছেন আলী মাস্টারের বাড়িতে ঢাকা ওশান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিইও, ফরিদপুর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার ব্যক্তিগত আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. কামরুল ইসলাম (মুছা), ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কুলিয়ারচর পৌর যুবদলের সদস্য সচিব মো. মোখলেসুর রহমান মঞ্জু, ফরিদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম খাজা, ছাত্রদলের সাবেক সভাপতি পাভেল খান জুয়েল, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, আলী হায়দার, মোহাম্মদ আলী সোহেল, মো. সবুজ মিয়া ও নাহিদুল হাসান রুকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া ও মিলাদ মাহফিলে সদ্য প্রয়াত নূরুল মিল্লাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

