সর্বশেষ :
19 Oct 2026, Mon

মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা আবেদন

মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা আবেদন

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে এবং সকাল ১১টার দিকে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী প্রচারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কিছু মন্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়। তবে ওই নির্বাচনে জয়লাভ করতে পারেননি তিনি। এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *