শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৭ মার্চ (শনিবার) বিকাল ৫টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে প্রেস ক্লাবের সভাপতি আ. হাকিমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহামুদুল হক, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, ঢাকা উত্তর যুব জামায়াতের নেতা ইঞ্জি. ডা. তৈয়েবুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আ. রহমান এবং খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লাল্টু।
এছাড়াও যুব জামায়াতের সভাপতি ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টুসহ বিভিন্ন প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতারের আগমুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন তালা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তৈহিদুর রহমান। দোয়া অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও ভ্রাতৃত্ববোধের ওপর আলোকপাত করা হয়।
প্রেস ক্লাবের পক্ষ থেকে আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও সাংবাদিক ও স্থানীয় সুধীজনদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

