সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবি প্রেসক্লাবের ইফতার মাহফিল

পাঁচবিবি প্রেসক্লাবের ইফতার মাহফিল

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি প্রফেসর মো. আজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মণ্ডল হেলাল, জেলা জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আমীর ডা. সুজাউল করিম, সেক্রেটারি মুক্তার হোসেন, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হক, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামীম মণ্ডল, সিনিয়র সাংবাদিক আব্দুল হাই মাস্টার, দুলাল অধিকারী, নির্মল কুমার, আব্দুল হালিম সাবু, সাখাওয়াত হোসেন ও উল্লাস হাজরাসহ অনেকে।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *