সর্বশেষ :
19 Oct 2026, Mon

ঈশ্বরদীতে দাদি-নাতনিকে নৃশংস হত্যা: গমক্ষেত থেকে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে দাদি-নাতনিকে নৃশংস হত্যা: গমক্ষেত থেকে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় নিজ বাড়ির উঠান থেকে দাদি এবং পার্শ্ববর্তী গমক্ষেত থেকে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৃত নাজিম উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম (৬৫) এবং জয়নাল আবেদীনের মেয়ে জামেলা খাতুন (১৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল আবেদীন কয়েকদিন আগে কাজের প্রয়োজনে ঢাকায় যাওয়ায় বাড়িতে কেবল তার মা ও মেয়ে ছিলেন। শনিবার সকালে প্রতিবেশীরা বাড়ির উঠানে সুফিয়া বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি গমক্ষেতের আইল থেকে নাতনি জামেলার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর ধারণা, মধ্যরাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে দাদিকে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করেছে। প্রতিবেশীরা জানান, মধ্যরাতে কান্নাকাটির আওয়াজ শুনে তারা রাস্তায় বের হয়েছিলেন; তবে শব্দ থেমে গেলে নিজ নিজ ঘরে ফিরে যান। সকালে এ বীভৎস দৃশ্য সামনে আসে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চলছে। ময়নাতদন্ত ও বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *