সর্বশেষ :
19 Oct 2026, Mon

রোববার দুই ঘণ্টা মোবাইল নেটওয়ার্কে সাময়িক বিঘ্নের আশঙ্কা

রোববার দুই ঘণ্টা মোবাইল নেটওয়ার্কে সাময়িক বিঘ্নের আশঙ্কা

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেমের পরীক্ষামূলক চালুর কারণে কিছু গ্রাহকের মোবাইল সংযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা এ সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিআরসি কর্তৃক এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম চলাকালে ডিরেজিস্ট্রেশনবিহীন সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষা শেষে বিচ্ছিন্ন সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে অ্যামটব।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *