নবাবগঞ্জ (ঢাকা): ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকায় পুলিশি বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ একাধিক মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান-এর দিকনির্দেশনায় এবং নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ-এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামির নাম মো. বিপ্লব হোসেন। পুলিশ জানায়, বিপ্লব দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অভিযানকালে আসামির হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের বিবরণ:
| মাদকদ্রব্যের ধরণ | পরিমাণ | আনুমানিক বাজার মূল্য |
| ইয়াবা ট্যাবলেট | ৮০ পিস | ৩২,০০০/- টাকা |
| হেরোইন | ০৩ গ্রাম | ৩০,০০০/- টাকা |
নবাবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলাসহ পূর্বের মামলাগুলোতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

