সর্বশেষ :
20 Oct 2026, Tue

তারেক রহমান বলেছেন- ধর্ম যার যার, রাষ্ট্র সবার; এটাই তারেক রহমানের মূলনীতি -নাটোরে দুলু

তারেক রহমান বলেছেন- ধর্ম যার যার, রাষ্ট্র সবার; এটাই তারেক রহমানের মূলনীতি -নাটোরে দুলু

মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি- এই তিনটি দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল। এর মধ্যে একমাত্র বিএনপিই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের নিরাপত্তার গ্যারান্টি একমাত্র বিএনপিই দিয়েছে।

তিনি আরও বলেন, যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই সংখ্যালঘুদের ওপর যেন কোনো হামলা, মামলা বা আক্রমণ না হয়- তা নিশ্চিত করা হয়েছে। আপনারা জানেন, তারেক রহমান সাহেব বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এটাই তারেক রহমানের মূলনীতি।

শুক্রবার নাটোর সদরের ছাতনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রায় আমহাটি এলাকায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় তিনি এসব কথা বলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের নিউরো বিভাগের প্রধান শুশান্ত কুমার সরকার, কৃষ্ণ পদ সরকার, মনোজ কুমার সরকারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *