সর্বশেষ :
20 Oct 2026, Tue

দোহারে চেকপোস্টে ১০০ গ্রাম স্বর্ণসহ আন্তর্জাতিক চক্রের ৩ সদস্য গ্রেফতার

দোহারে চেকপোস্টে ১০০ গ্রাম স্বর্ণসহ আন্তর্জাতিক চক্রের ৩ সদস্য গ্রেফতার

দোহার (ঢাকা): ঢাকার দোহার থানা পুলিশের এক অভিযানে আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গত ১৪ জানুয়ারি, ২০২৬ তারিখে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান-এর নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) মো. রাকিবুল হাসান ইশান এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক এর নির্দেশক্রমে এসআই (নি.) মোহাম্মদ মাহতাব উদ্দিন এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম দোহার জেনারেল হাসপাতালের সামনে চেকপোস্ট স্থাপন করে। তল্লাশিকালে সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের নিকট থেকে অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়।

আটককৃত আসামিরা হলো মো. রাজিব মোড়ল (২৬)- পিতা- মৃত আব্দুল কাদের মোড়ল, সাং- হরিচন্ডি, দোহার, মো. জাহাঙ্গীর বেপারী (২৯)- পিতা- মৃত আলাল বেপারী, সাং- বড় রামনাথপুর, দোহার ও আব্দুর রহমান (২৪)- পিতা- জাফর মাদবর, সাং- ছোট রামনাথপুর, দোহার।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দোহার থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *