সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সহযোগিতায় খাগড়াছড়ি প্রেসক্লাবের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৫০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, এই প্রশিক্ষণটি সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ছে, তাতে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে। অপসংবাদ প্রচারের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। তাই বর্তমান সরকারের সমসাময়িক নির্বাচনী নিয়মনীতি মেনে কীভাবে দায়িত্বশীল সাংবাদিকতা করা প্রয়োজন, সে বিষয়ে সাংবাদিকরা এই প্রশিক্ষণের মাধ্যমে ধারণা পেয়েছেন। যা আগামীতে তাদের বাস্তব জীবনে কাজে লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি অপ-সাংবাদিকতা থেকে বিরত থেকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ুন কবীর এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *