সর্বশেষ :
20 Oct 2026, Tue

দোহারে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০০১ ব্যাচের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পুরস্কার ও ভর্তি সহায়তা

দোহারে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০০১ ব্যাচের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পুরস্কার ও ভর্তি সহায়তা

দোহার (ঢাকা): ঢাকা জেলার দোহার উপজেলায় বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের উদ্যোগে বিদ্যালয়ের ২০২৬ সালের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় দুই শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর ভর্তি ও সেশন ফি প্রদান করা হয়।

এছাড়াও নয়াবাড়ী ইউনিয়নের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচটি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই পুরস্কার বিতরণ ও সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হালিম মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মিজান মোল্লা।

অনুষ্ঠানে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় ও বাহ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২০০১ ব্যাচের আবুল হোসেন, মনির মোল্লা, আনিসুর রহমান, ডা. শাহজাহান, নাফিস মাহমুদ ওয়াসিম, রমজান আলী পত্তনদার, বাবুল হোসেন, তুষার মোল্লা, অ্যাডভোকেট আলম হোসেন, আলতাফ মাহমুদ, উজ্জ্বল মাদবর, পান্নু মল্লিক, মাকসুদা, মল্লিকা, সেলিনা সহ আরও অনেকেই।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের পড়াশোনার সুযোগ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *