সর্বশেষ :
20 Oct 2026, Tue

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে কিশোরী নিহত, আহত ১

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে কিশোরী নিহত, আহত ১

টেকনাফ: কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক কিশোরী নিহত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুলিতে আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোরের দিকে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সীমান্তের ওপার থেকে আসা লক্ষ্যভ্রষ্ট গুলিতে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে এক কিশোরী নিহত হয়। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সীমান্ত সুরক্ষায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম বর্তমানে ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *