সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে উৎসববিহীন বই বিতরণ

পাঁচবিবিতে উৎসববিহীন বই বিতরণ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কেজি স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশ ছাড়াই বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিটি বিদ্যালয়ের শ্রেণিশিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

নতুন বছরে উপজেলার ৯৬টি প্রাথমিক বিদ্যালয়, ৪৫টি কেজি স্কুল; অপরদিকে ৪৮টি উচ্চ বিদ্যালয়, ৩০টি দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসা এবং ২২টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসহ মোট ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯,৮৮৪ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন শিক্ষকরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *