সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে সাংবাদিকের মাতার পরলোকগমন

পাঁচবিবিতে সাংবাদিকের মাতার পরলোকগমন

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও বাগজানার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রপথিক মোঃ সাখাওয়াত হোসেনের মাতা রমিছা বেগম পরলোকগমন করেছেন। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রায় ৭৩ বছর বয়সে মরহুমা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে গমন করেন।

পরিবার সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হলেও তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মরহুমা রমিছা বেগম ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শনিবার সকাল ১১টায় বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে সরকারি কবরস্থানে দাফন করা হয়।

এ সময় বাগজানা ইউনিয়ন চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইউনিয়ন সভাপতি মো. নাজমুল হক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সম্পাদক আ. রাজ্জাক রাজু মাস্টার, যুগ্ম সম্পাদক রেজাউল করিম বাদশা, পাঁচবিবি প্রেসক্লাব-এর সভাপতি মো. আজাদ আলী, সম্পাদক সজল কুমার দাস ও সিনিয়র সাংবাদিক বাবুল দুলাল অধিকারীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *