সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ৯ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং ৫ম জেলা প্রশাসক টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

দীঘিনালা উপজেলা ও লক্ষ্মীছড়ি উপজেলা দলের উদ্বোধনী খেলার মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হয়। আয়োজক কমিটি জানায়, আগামী ৮ জানুয়ারি ২০২৬ তারিখে সমাপনী ও চূড়ান্ত খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টটি শেষ হবে।

টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভাসহ মোট ১০টি দল অংশগ্রহণ করছে।

অংশগ্রহণকারী দলগুলো হলো-মহালছড়ি উপজেলা, খাগড়াছড়ি সদর উপজেলা, পানছড়ি উপজেলা, দীঘিনালা উপজেলা, মাটিরাঙ্গা উপজেলা, গুইমারা উপজেলা, লক্ষ্মীছড়ি উপজেলা, রামগড় উপজেলা, মানিকছড়ি উপজেলা এবং খাগড়াছড়ি পৌরসভা। ক্রিকেট ও ফুটবল উভয় টুর্নামেন্টেই আকর্ষণীয় প্রাইজমানি রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, এনএসআই খাগড়াছড়ির যুগ্ম পরিচালক মঞ্জুর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কাইসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তারসহ জেলার নয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, ক্রীড়া অঙ্গনের প্রতিনিধিবৃন্দ ও খেলোয়াড়রা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *