সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোর-৩ আসনে বিএনপির দাউদার মাহমুদের মনোনয়নপত্র সংগ্রহ

নাটোর-৩ আসনে বিএনপির দাউদার মাহমুদের মনোনয়নপত্র সংগ্রহ

মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোর-৩ (সিংড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিংড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত-এর কার্যালয় থেকে তার সমর্থকরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোছা. ফয়জুন্নেছা পুতুল, দাউদার মাহমুদের বাবা মো. আব্দুল জলিল বাবলু, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক পিএম ইব্রাহিম হোসেন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আকরাম হোসেন।

দাউদার মাহমুদের পক্ষে তার সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করায় এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *