মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ২৫ তারিখ আমাদের তারেক রহমানের আগমন যেন ব্যাপকভাবে পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের এই প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখার জন্য সারা দেশ থেকে লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ উপস্থিত হবে।
তিনি বলেন, ২৫ তারিখ সকাল থেকেই, আমি বিশ্বাস করি ২৪ তারিখ থেকে সারারাতব্যাপী মানুষে মানুষে এই ঢাকা শহর একটি মানুষের নগরীতে পরিণত হবে। আমি বিশ্বাস করি, ওই দিন টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পদ্মা সেতু- এমন কোনো রাস্তা নাই, এমন কোনো জায়গা নাই, যেখানে মানুষে মানুষে মানুষের শহরে পরিণত হবে। শুধু মানুষ আর মানুষই দেখা যাবে।
তিনি আরও বলেন, আকাশ থেকে যদি কেউ হেলিকপ্টারে ছবি তুলত, আমি মনে করি শুধু মানুষই দেখা যেত। কারণ বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দেখার জন্য, তারেক রহমানকে সরাসরি দেখার জন্য উন্মুখ হয়ে আছে। তারেক রহমানের কথা শোনার জন্য মানুষ অপেক্ষায় আছে।
তিনি আজ সোমবার সন্ধ্যায় আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে দেশনেতা তারেক রহমানের ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, বেগম সুফিয়া হক, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
সিংক: অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী।

