সর্বশেষ :
19 Oct 2026, Mon

চরবৈতা মুহাম্মাদিয়া মাদরাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

চরবৈতা মুহাম্মাদিয়া মাদরাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

দোহার (ঢাকা): ঢাকার দোহারে চরবৈতা মুহাম্মাদিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদরাসা হলরুমে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। কৃতিত্বপূর্ণ ফলের স্বীকৃতিস্বরূপ মাদরাসার পক্ষ থেকে পাঁচটি শ্রেণির মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ১৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. কামাল হোসেন- পরিচালক চরবৈতা মুহাম্মাদিয়া মাদরাসা, মাওলানা নূর হোসেন, হাফেজ আবু বকর- সহকারী শিক্ষক, মাসুদ হোসেন- সহকারী শিক্ষক।

এছাড়া অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *