ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খাগড়াছড়ি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম এবং খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোয়ার কবির।
মুক্ত আলোচনা সভায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনীর হাতে শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরে স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধকালীন সময়ে রামগড় কোম্পানি কমান্ডার হিসেবে ১ নম্বর সেক্টরের দায়িত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা ও খাগড়াছড়ি জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা।
আলোচনা সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

