সর্বশেষ :
20 Oct 2026, Tue

লামায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

লামায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

বেলাল আহমদ, লামা (বান্দরবান): গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ (১৪ ডিসেম্বর) যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) কর্মসূচির সূচনা হয় সকাল ৯টা থেকে। এ সময় উপজেলা পরিষদ স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কামরুল হাসান পলাশের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধান অতিথি ইউএনও মো. মঈন উদ্দিন তাঁর বক্তব্যে দেশের আত্মত্যাগে শহীদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের নিয়ম-কানুন সম্পর্কে প্রতি শুক্রবার জুমার নামাজে মসজিদগুলোতে আলোচনার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন রুবায়েত আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) লামা, আশরাফুজ্জামান, কৃষি কর্মকর্তা-লামা, মাসুম সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, লামা সার্কেল, মোহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ-লামা থানা, আব্দুল হামিদ, নির্বাচন কর্মকর্তা-লামা, আবু হানিফ, প্রকৌশলী-লামা, রাশেদুল ইসলাম, সহকারী তথ্য কর্মকর্তা-লামা, কাজী মোহাম্মদ ইব্রাহীম, আমির, জামায়াতে ইসলামী, লামা উপজেলা শাখা।

আলোচনা শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি ইব্রাহিম খলিল সাদিকী।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *