মো. রাশেদুল ইসলাম (নাটোর): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নাটোরে সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বাদ আসর জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি নাটোর জেলা কমিটির আয়োজনে এ দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান নয়ন, নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চঞ্চল, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি নাটোর জেলা কমিটির সভাপতি নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নাটোরের ডিএজিএম ইনচার্জ মোঃ আহসান রেজা, এজিএম গৌতম কুমার দাসসহ সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নাটোরের আওতাধীন ১৩টি শাখার প্রধান ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসতে পারেন- এই কামনা করেন এবং তাঁর সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

