মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় তার রোগমুক্তি কামনায় নাটোরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বাদ যোহর নাটোর শহরের কোর্ট বায়তুল আমান জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাটোর আইনজীবী সমিতির সভাপতি ও বিজ্ঞ পিপি রুহুল আমিন তালুকদার টগর, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল হক মুক্তা, আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদ মাহমুদ মিঠু, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম রাব্বানীসহ অন্যান্য আইনজীবী, আদালতের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসতে পারেন- এমন কামনা করেন এবং তার সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

