আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে মতবিনিময় সভা করেন জয়পুরহাট-১ আসনের ‘ধানের শীষ’-এর এমপি প্রার্থী মো. মাসুদ রানা প্রধান। মঙ্গলবার বিকালে উপজেলার বিনধারা মামুন মেমোরিয়াল বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র সভাপতি আইনুল হক-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ‘ধানের শীষ’-এর এমপি প্রার্থী ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আব্দুল ওহাব, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তালুকদার রুকু, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহ জালাল, আটাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলজার আলী খাঁ, জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউর ইসলাম রকি সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি সভায় সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে আগামী সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’-এর বিজয়ে এক হয়ে কাজ করতে হবে এবং বাড়ি বাড়ি গিয়ে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক জিয়ার সালাম পৌঁছে দিতে হবে ও ‘ধানের শীষে’ ভোট প্রার্থনা করতে আহ্বান জানান।

