সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মনোনয়নের দাবিতে বিএনপি কর্মীদের বিক্ষোভ

গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মনোনয়নের দাবিতে বিএনপি কর্মীদের বিক্ষোভ, কালের বার্তা

গাইবান্ধা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে নির্যাতিত, জনসম্পৃক্ত ও ত্যাগী নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় বিএনপি’র নেতাকর্মীদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের উপর ঘণ্টাব্যাপী অবস্থান নেয়।

এসময় ঢাকা-রংপুর মহাসড়কে শত শত যানবাহন আটকে যানজট সৃষ্টি হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসে পরিস্থিতি শান্ত করেন। পরে তারা ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিরে যায়।

বিক্ষোভ মিছিলে তারা স্লোগান দেয়: ১/১১ সংস্কারপন্থী মানি না, মানবো না। গোবিন্দগঞ্জ আসনে সংস্কারপন্থীর ঠাঁই নাই। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে প্রার্থী পরিবর্তন চাই। ১/১১ সংস্কারবাদ নিপাত যাক। প্রার্থী পরিবর্তন চাই, দিতে হবে। ত্যাগীদের মধ্যে মনোনয়ন দিতে হবে।

গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস রেজাউল করিম মণ্ডল-এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে মনোনয়ন পুনর্বিবেচনা করে বিগত ১৬ বছর ধরে কারা-নির্যাতিত, জনসম্পৃক্ত, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *