আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড টিকা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পালের নেতৃত্বে ডাক্তার ও নার্সের একটি টিম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টাইফয়েড টিকাদান করে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলার উচাই ইসলাহুল উম্মাহ কওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের ১৫ বছরের নিচে অর্ধশত শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হয়।
টিকা ক্যাম্পে এ সময় উপস্থিত ছিলেন আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, সাবেক ইউপিপি সদস্য মহসিন আলী, মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. মুজাহিদুল ইসলাম নীরব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স আছেফা বেগম, এমটি (ইপিআই) মো. নাসির উদ্দিন ও পরিসংখ্যানবিদ মো. রুহুল আমিন।

