সর্বশেষ :
19 Oct 2026, Mon

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দস্যুতা মামলার পলাতক আসামি মানিক গ্রেপ্তার

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দস্যুতা মামলার পলাতক আসামি মানিক গ্রেপ্তার, কালের বার্তা

মশিউর রহমান বাবু (গাইবান্ধা): গাইবান্ধা সদর থানার দস্যুতা মামলা নং ২৩-এর এজাহারভুক্ত পলাতক আসামি মানিক মিয়া (৩৬)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত জানুয়ারি মাসে সদর থানায় এ মামলা দায়ের হওয়ার পর থেকে দীর্ঘদিন পলাতক থাকায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার সময় র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প (সিপিসি-৩) ও র‍্যাব-১১ কুমিল্লা (সিপিসি-২)-এর যৌথ অভিযানে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মানিক মিয়া গাইবান্ধা সদরের বোয়ালী থানসিংহপুর গ্রামের ফজলার রহমানের ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প কমান্ডার তরিকুল ইসলাম।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *