বেলাল আহমদ (বান্দরবান): বান্দরবানের লামায় মশাল মিছিল করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় তারা এ মিছিল করে।
খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে মিছিলে থাকা রফিক আলম (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রফিক ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ার ছেলে।
জানা যায়, লামা উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নে মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড হারগাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে আওয়ামী লীগ।
মিছিলে নেতৃত্ব দেন ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক মেম্বার কুতুব উদ্দিন। মশাল মিছিলে ২০/২৫ জন লোক উপস্থিত ছিল। মিছিলে তারা ‘বান্দরবানের মাটি শেখ হাসিনা ঘাঁটি’ এবং ‘১৩ তারিখ লকডাউন সফল করুন’ সহ নানা স্লোগান দিতে শোনা যায়।
কুতুব উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড শানকুরপাতা ঝিরির উলামিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
এদিকে লামার ৫ নং সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে সড়কে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। অনেকে আগুন লাগার ঘটনাটি আওয়ামী লীগ করেছে বলে জানিয়েছেন। ১৩ নভেম্বর লকডাউন সফল করতে এই আগুন লাগানো হয়েছে বলে একটি রাজনৈতিক দলের অভিযোগ।
বিষয়টি নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় রাতব্যাপী অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

