সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে পিকআপের ধাক্কায় ঝরল তরুণের প্রাণ! সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

পাঁচবিবিতে পিকআপের ধাক্কায় ঝরল তরুণের প্রাণ! সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, কালের বার্তা

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা উত্তর কৃষ্ণপুর কালি মন্দির সংলগ্ন জয়পুরহাট-হিলি সড়কে মাছ বোঝাই পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে রাহুল মিয়া (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে দুর্ঘটনায় নিহত রাহুল উপজেলার উত্তর গোপালপুর গ্রামের হযরত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাহুল মোটরসাইকেল যোগে বাগজানা থেকে বাড়ি যাওয়ার সময় হিলি থেকে আসা মাছের পিকআপ ভ্যানের (রেজিঃ নং ১৯-৫৮৮০) সাথে মুখোমুখি ধাক্কায় সে পাকা রাস্তায় পড়ে মাথায় আঘাত পায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *