সর্বশেষ :
19 Oct 2026, Mon

রাজসাক্ষী ও সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে

রাজসাক্ষী ও সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে, কালের বার্তা

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ আজ মামলার রায়ের তারিখ নির্ধারণ করতে পারেন। ট্রাইব্যুনাল সূত্র জানায়, রায়ের তারিখ আজ ঘোষণা হলেও পূর্ণাঙ্গ রায় আগামী সপ্তাহে প্রকাশ পেতে পারে।

এক বছরেরও বেশি সময় কারাগারে থাকা মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। প্রসিকিউশন তাঁর বিষয়ে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছে।

এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। প্রসিকিউশন তাঁদের সর্বোচ্চ সাজা চেয়েছে।

আসামিদের বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে- উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা, আশুলিয়ায় লাশ পোড়ানো।

চলতি বছরের ৩ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ২৮ কার্যদিবসে মোট ৫৪ জন সাক্ষী জেরা সম্পন্ন হয়।
২৩ অক্টোবর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সমাপনী যুক্তি উপস্থাপন করেন; পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও ডিফেন্স আইনজীবী আমির হোসেন পাল্টা বক্তব্য দেন।

মামলার অভিযোগনামা ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার, যাতে মোট ৮৪ জন সাক্ষী অন্তর্ভুক্ত আছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *