সর্বশেষ :
20 Oct 2026, Tue

চাকসু’র নবনির্বাচিত জিএস সাঈদ বিন হাবিব’কে ভৈরব ও কুলিয়ারচরে জামায়াতে ইসলামীর সংবর্ধনা

জিএস সাঈদ বিন হাবিব'কে ভৈরব ও কুলিয়ারচরে জামায়াতে ইসলামীর সংবর্ধনা, কালের বার্তা

মুহাম্মদ কাইসার হামিদ (কুলিয়ারচর): কিশোরগঞ্জের কৃতী সন্তান সাঈদ বিন হাবিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে পৃথকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে সকাল ৮টার দিকে ভৈরব দূর্জয় মোড় বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় চাকসু নির্বাচনে নবনির্বাচিত সদস্য মুশফিকুর রহমানকেও সংবর্ধনা জানানো হয়।

ভৈরব উপজেলা থেকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার আমির ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. কবির হোসাইন, সেক্রেটারি প্রভাষক মো. আব্দুল মতিন, নায়েবে আমির মাওলানা মো. মাহাবুব উল্লাহ মুছা, বাইতুল মাল সম্পাদক মো. আজিজুল হক, ভৈরব পৌর শাখার আমির মো. শাহজাহান সরকার এবং সেক্রেটারি মো. হাবিবুর রহমান মিটু প্রমুখ।

কুলিয়ারচর উপজেলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমান, নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসীন, সহ-সেক্রেটারি মাহফুজুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা মেহেদী হাসান, কুলিয়ারচর পৌর শাখার সভাপতি হারুন অর রশিদ, রামদী ইউনিয়ন শাখার সভাপতি মো. মাহতাব উদ্দিন, উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. ইকবাল হোসেন, ছয়সূতী ইউনিয়ন শাখার সভাপতি মো. কামরুল ইসলাম সজিব, সালুয়া ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক মো. মাহফুজ, সেক্রেটারি আমান উল্লাহ মিয়া, খিলাফত মজলিসের রামদী ইউনিয়ন শাখার সভাপতি মাও. মুজিবুর রহমান, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইঞ্জিনিয়ার ফাহিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ ও কর্মপরিষদ সদস্য মো. হানিফ মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি চাকসু’র নবনির্বাচিত জিএস সাঈদ বিন হাবিব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. কবির হোসাইন’কে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

পরে তিনি বাজিতপুর উপজেলার পিরিজপুর বাসস্ট্যান্ডে, কটিয়াদী বাসস্ট্যান্ডে, পুলেরঘাট বাসস্ট্যান্ডে, কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সংবর্ধিত হন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *