সর্বশেষ :
20 Oct 2026, Tue

কেরানীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার: ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযান, কালের বার্তা

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের অভিযানে দুইটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকালে র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পেশাদার অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্র জানায়, সকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগবাড়ী রাজপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে সকাল আনুমানিক ০৮:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পেশাদার অস্ত্র ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। তবে তাদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ এর অভিযানিক দল তৎপর রয়েছে।

অভিযানে ওই এলাকার মো. আবুল কালাম আজাদ (৪২)-এর তিনতলা ভবনের ছাদের সিঁড়ির কোণায় তল্লাশি চালানো হলে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো তাৎক্ষণিকভাবে আলামত হিসেবে জব্দ করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, তারা সব সময় সন্ত্রাস ও অপরাধ দমনে সচেষ্ট রয়েছে এবং জননিরাপত্তা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ অভিযান তারই অংশ, যা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *