সর্বশেষ :
20 Oct 2026, Tue

পলাশবাড়ীতে সহোদর ভাইদের বিরোধে উত্তেজনা- মারামারির ঘোষণা দিয়ে মাইকিং

পলাশবাড়ীতে সহোদর ভাইদের বিরোধে উত্তেজনা- মারামারির ঘোষণা দিয়ে মাইকিং, কালের বার্তা

পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার বৈরীহরিণমারী গ্রামের মৃত আবদুলের দুই ছেলে, আব্দুল কুদ্দুস মিয়া ও হাফিজার মিয়ার মধ্যে পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

এ বিরোধের জের ধরে বুধবার (৬ নভেম্বর) আব্দুল কুদ্দুস মিয়া তাঁর সহোদর ভাই হাফিজার মিয়ার সঙ্গে ৭ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর মারামারি করবেন বলে এলাকায় মাইকিং করে ঘোষণা দেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন জনসাধারণ উদ্বেগ ও বিব্রতবোধ প্রকাশ করেন।

হঠাৎ করে এভাবে মাইকিং করে সংঘর্ষের ঘোষণা দেওয়ায় গ্রামজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *