সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে লালপুরে রেললাইনে শুয়ে অবরোধ

নাটোরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে লালপুরে রেললাইনে শুয়ে অবরোধ, কালের বার্তা

নাটোর প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে লালপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতাকর্মী ও সমর্থকেরা।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় এই বিক্ষোভ মিছিল শেষে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় রেলপথে শত শত নেতাকর্মী ও সমর্থকরা শুয়ে পড়ে বিক্ষোভ করেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। এসময় পুতুলের প্রার্থীত্ব প্রত্যাহার করতে নেতাকর্মীরা নানা স্লোগান দেন। এদিকে বিএনপির মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলএর ভাই ডা. ইয়াসির আরশাদ রাজনের কর্মী সমর্থকেরাও সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন। এ নিয়ে লালপুর বাগাতিপাড়া উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *