সর্বশেষ :
20 Oct 2026, Tue

চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারি, ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি শুরু হয়েছে -পঞ্চগড়ে সারজিস আলম

চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারি, ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি শুরু হয়েছে, কালের বার্তা

পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগের যে সিস্টেম, সেই সিস্টেম আবার নতুন করে চালু হওয়া শুরু করেছে। কেউ কেউ সুযোগ পেয়ে তার চেয়েও খারাপ অবস্থা তৈরি করা শুরু করেছে। আবারো চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারি, ক্ষমতার অপব্যবহার একই জিনিসের পুনরাবৃত্তি শুরু হয়েছে। আগের বেশিরভাগ রাজনৈতিক দল আবারো ধান্দাবাজিতে লিপ্ত হওয়া শুরু করেছে।

তিনি বুধবার (৫ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের এনসিপির কমিটি ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি আরও বলেন, আগস্ট থেকে ফেব্রুয়ারি, ৬ মাস আমরা কোনো রাজনৈতিক দল করিনি। কিন্তু যখন দেখলাম, নতুন করে আমরা যদি রাজনীতির হাল না ধরি, তাহলে ঘুরে ফিরে আবার কালো শকুনের হাতে বাংলাদেশ চলে যাবে। একটি অভ্যুত্থান ঘটানোর পরে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। যাঁরা জীবন দিলেন, রক্ত দিলেন, তাঁদের এই দায়বদ্ধতাটা আমাদেরও জীবন শেষ হওয়ার পূর্ব পর্যন্ত পালন করতে হবে। এই অপকর্মকারী যারা আছে, যেই দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে।

এ সময় পঞ্চগড় সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারীসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *