দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের চৈতাবাতর গ্রামের যুব সমাজ এক প্রশংসনীয় ও মানবিক উদ্যোগের মাধ্যমে পুরো এলাকায় স্থাপন করলো আধুনিক সোলার লাইট। এই সোলার বাতিগুলো এখন এলাকার সাধারণ মানুষকে রাতের বেলায় পথ চলতে গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে। এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সকল স্তরের মানুষ।
সত্যিই, এই সুচিন্তিত উদ্যোগটি সকলের প্রশংসা পাওয়ার দাবিদার। সংগঠনের উন্নয়নের এই ধারা যেন এক অবিরাম যাত্রার প্রতীক- যেখানে প্রত্যেক নতুন প্রজন্ম পূর্বসূরিদের স্বপ্নকে ছাড়িয়ে গিয়ে সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে।
একসময় সাধারণ বাতি জ্বালাতে প্লাস্টিকের তেলের পট কেটে তৈরি করা ফ্রেম ব্যবহার করা হতো, আর আজ সেই একই জায়গায় জ্বলছে আধুনিক সোলার লাইটের উজ্জ্বল আলোকছটা। এই পরিবর্তন শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, এটি সংগঠনের দূরদর্শী ভাবনা, দৃঢ় ঐক্য এবং প্রগতিশীল মানসিকতার প্রতিফলন।
চৈতাবাতর যুব সমাজের সদস্যরা বিশ্বাস করে- প্রজন্মের পর প্রজন্মের এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ধারা একদিন তাদের সমাজকে আরও আলোকিত, আরও উন্নত ও সমৃদ্ধ করে তুলবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা সব সময় ভালো কাজের পাশে থাকার চেষ্টা করে। তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই গড়ে তুলতে পারে একটি সুন্দর, আলোকিত এবং উন্নত সমাজ।

