সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুষ্টিয়া সদর আসনে বিএনপি প্রার্থীকে সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

কুষ্টিয়া সদর আসনে বিএনপি প্রার্থীকে সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা, কালের বার্তা

কুষ্টিয়া প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (০৪ নভেম্বর) সন্ধ্যার পরে কুষ্টিয়া শহরে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম এবং নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে সাংবাদিক নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং প্রার্থীকে শুভকামনা জানান। প্রকৌশলী জাকির হোসেন সরকার সাংবাদিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *